Gojol, Islamic song, Lyrics গজল, ইসলামী সংগীত, কুল্লি শাইয়িন ক্বাদীর তুমি রহিমু রহমান লিরিক্স

 হামদ

কথা : সংগৃহীত 

সুর: শেখ মোহসীন বিন কাসেম।


Lyrics,,,,,

কুল্লি শাইয়িন ক্বাদীর তুমি

রহিমু রহমান।

বান্দারই উপরে খোদা

তুমি বড়ই মেহেরবান।

বান্দারই উপরে খোদা

তুমি বড়ই মেহেরবান।


খোদায়ী দাবি করিল দুষ্ট নমরুদ

সেই নমরুদকে মারলা মাওলা তুমি মশার কামড়ে।

সেই নমরুদকে মারলা মাওলা তুমি মশার কামড়ে।

কুল্লি শাইয়িন ক্বাদীর তুমি

রহিমু রহমান।

বান্দারই উপরে খোদা

তুমি বড়ই মেহেরবান।


ইব্রাহিমকে আগুনে ফেলল নমরুদ শয়তান

আগুনকে বানাইয়া দিলা তুমি ফুলেরই বাগান।

আগুনকে বানাইয়া দিলা তুমি ফুলেরই বাগান।

কুল্লি শাইয়িন ক্বাদীর তুমি

রহিমু রহমান।

বান্দারই উপরে খোদা

তুমি বড়ই মেহেরবান।


মুসা নবীকে পার করিলা নীল দরিয়া

সেই নীল নদে মারলা তুমি মাওলা ফেরাউনরে ডুবাইয়া।

সেই নীল নদে মারলা তুমি মাওলা ফেরাউনরে ডুবাইয়া।

কুল্লি শাইয়িন ক্বাদীর তুমি

রহিমু রহমান।

বান্দারই উপরে খোদা

তুমি বড়ই মেহেরবান।

মন্তব্যসমূহ