Gojol, Islamic song, Lyrics, গজল, ইসলামী সংগীত, লিরিক্স,ঐ খুঁটিহীন নীল আকাশ ভূবন মাঝে

 Gojol, Islamic song, Lyrics, গজল, ইসলামী সংগীত, লিরিক্স,ঐ খুঁটিহীন নীল আকাশ ভূবন মাঝে

কথা সুর: সংগৃহীত

Lyrics,,,

ঐ খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে

তুমি কুদরতি ইশারায় রেখেছো।

এই শ্যামল পৃথিবীর চিত্রখানি

তুমি নিপুণ, তোমার হাতে একেঁছো।

ওগো আল্লাহ, শোকর তোমার

আমারে যে মুসলিম করেছো।


তুমি সাগরের বুকে দিলে কান্না,

তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা,

হো হো হো

তুমি সাগরের বুকে দিলে কান্না,

তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা,

আজ নিশিরাতের ঐ দূর নীলিমায়

তুমি আলোর প্রদীপখানি জ্বেলেছো।

ওগো আল্লাহ শূকর তোমার

আমারে যে মুসলিম করেছো।


তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়াছো প্রাণ

গাইতে এ দুনিয়ায় তোমারি গান।

হো হো হো

তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়াছো প্রাণ

গাইতে এ দুনিয়ায় তোমারি গান।

এই দুনিয়ার বুকে যারে দিয়াছো জনম

তার মরণ খাতায় নাম লিখেছো।

ওগো আল্লাহ, শোকর তোমার

আমারে যে মুসলিম করেছো।


ঐ খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে

তুমি কুদরতি ইশারায় রেখেছো।

এই শ্যামল পৃথিবীর চিত্রখানি

তুমি নিপুণ, তোমার হাতে একেঁছো।

ওগো আল্লাহ, শোকর তোমার

আমারে যে মুসলিম করেছো।

মন্তব্যসমূহ