Kobita, কবিতা, ওরাই সন্ত্রাস

 ছন্দে ছন্দে লিখলাম, ছন্দে ছন্দে পড়ুন। তাহলে আসল মজা পাবেন।

অনুগ্রহ করে পোষ্টটি শেয়ার করুন। তাহলে নতুন করে লিখতে উৎসাহ পাই। অগ্রিম ধন্যবাদ।


          ওরাই সন্ত্রাস

শেখ মোহসীন বিন কাসেম

************************


নবীর প্রেমে অন্ধ যারা

ভন্ড নয়তো তারা,

নবীর প্রেমে জীবন দিতে

আমিও পাগলপারা।


কোন কারণে পাগল আমি

জানতে চাও কি তুমি,

অহুদে ময়দান দান্দান শহীদ

কার বা আছে শুনি।


কোন সে মানব সবার তরে

ছড়িয়েছেন আলো,

ছড়িয়েছেন রহম বরকত

হোক সাদা বা কালো।


দ্বীনের তরে তায়েফেতে

গেলেন মোস্তফায়,

তায়েফবাসী করল আঘাত

মোর নবীজীর গায়।


সহিতে পারেন না রাসূল

পাথরের আঘাত।

কোন নাদানে বলে রাসূল

সন্ত্রাস জঙ্গিবাদ।


অবলা বিধবা নারী

বড় অসহায়,

অসহায়কে বরণ পোষণ

করলেন মোস্তফায়।


নবীন জিন্দাল নুপূর শর্মা

কোন সাহসে হায়,

নবীর নামে কুৎসা রটাও

সাধের দুনিয়ায়।


নাই কি তোমার জন্মের হদীস

নাই কি বাপ দাদার,

নাই কি তোমার স্বামীর হদীস

ঘুমাও সাথে কার।


শান্তির তরে অকাতরে

যারা দিল প্রাণ,

তাদের তোমরা সন্ত্রাস বল

তোমার নাই কি কূল মান।


সংসদেতে নিন্দা জানাও

সরকার বাহাদুর,

ভারত তুমি ফাঁসির আদেশ

করো কার্যকর।।।।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন