আজ মুসলিম উম্মাহর শান্তি বলতে কিছু নেই।
বাকস্বাধীনতা বলতে কিছুই নেই।
আছে শুধু একরাশ হাহাকার।
কিন্তু কেন?
কি তার কারণ?
এর সমাধানই বা কি?
আসুন ছন্দে ছন্দে জানার চেষ্টা করি।
বাকস্বাধীনতা
শেখ মোহসীন বিন কাসেম
*************************
আকাশের দিকে তাকিয়ে সেদিন
ভাবছি বসে একা,
এত বড় আকাশ তাহার
নিচে কেন ফাঁকা।
তারাগুলো জ্বলছে ভালো
ঝিকিমিকি করে,
রাত্রি বেলায় থাকে আলো
দিনে কেন ঝরে।
তাকিয়ে দেখি মেঘের দিকে
ভাসছে সে আকাশে,
সাদা কালো রং এর মেলায়
স্বাধীনতায় হাসে।
এমন সময় বাতাস এসে
বলল কানে কানে,
স্বাধীন শুধু মেঘ সেতো নয়
আমারো স্বাধীনতা আছে।
মানব তোমায় দেখায় স্বাধীন
নয়তো তুমি স্বাধীন,
পরাধীন হয়ে আছো তুমি
নেই যে বাকস্বাধীন।
ভাবছো বসে ভাবছো কি সে
সময় চলে যায়,
বাকস্বাধীনতার অধিকার নিয়ে
খোদার পথে আয়।
খোদার রঙ্গে রঙ্গিন হয়ে
নিজের জীবন গড়ে,
ভয় পেয়ো না বুলেট কামান
যদিও জীবন ঝরে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন