কেন
শেখ মোহসীন বিন কাসেম
********************
আজ বিশ্বের দিকে দিকে
শুনি কান্না আর কান্না,
সেদিনের সেই ছেলেটি আজ,
ভাসে চোখের বন্যায়।
২৬ বছরের বোনটি আমার,
বিধবা হয়েছে আজ,
কি জবাব দিবে জাতি,
নাই কি তোমার লাজ?
আগুনের মাঝে আগুন জ্বলে,
বিবেকের নেই সাড়া,
সিলেটবাসী পানিতে মরে,
আমিতো পাগল পারা।
শ্রীলঙ্কাতে খাদ্যের অভাব,
ইন্ডিয়া পথহারা,
মানব নিধন করে যাহারা,
বল ভাই তারা কারা?
তসলিমা বলে আমার শরীর,
দিতে চাই যাকে তাকে,
নূপুর শর্মা কোন সাহসে,
ব্যঙ্গায় নবীজকে
নাই কি মানব, নাই কি বিবেক,
নাই কি মুসলমান,
নাই কি তোমার মনের জ্বালা,
নাই কি গো ঈমান?
Very nice
উত্তরমুছুন